‘তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য ধোঁকাবাজি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ১৪:৪৭আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৫:২৪

আলোচনা সভায় আমীল খসরু

তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার কারামুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

‘তারেক রহমানকে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমান যে দেশে আছেন সেটি একটি গণতান্ত্রিক ও সভ্য দেশ। সে দেশের মানুষ মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তারা এও বিশ্বাস করে, স্বৈরতান্ত্রিক দেশগুলোতে রাজনৈতিক নেতারা যখন নিষ্পেষিত হয়, তখন তাদের আশ্রয়স্থল হচ্ছে যুক্তরাজ্যের মতো দেশ। সেই পরিপ্রেক্ষিতে তারেক রহমান যুক্তরাজ্যে আছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য ধোঁকাবাজি।’

আরও পড়ুন:

এমপি-মন্ত্রীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে নামার সুযোগ দিতে চায় ইসি: আমীর খসরু

/এসএস/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম