প্রধানমন্ত্রীর নিজস্ব শক্তি নাই, তার শক্তি ভারত: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৮, ১৩:২২আপডেট : ২৯ মে ২০১৮, ১৪:০৭

স্মরণসভায় বিএনপির নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করলে নির্বাচনের পথ প্রশস্ত হবে। অন্যথায় ভারত ২০১৪ সালের মতো নির্বাচন দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘আসলে প্রধানমন্ত্রীর কোনও শক্তি নাই। তার মূল শক্তি হলো ভারত। ভারতের সঙ্গে ভালো সংসার চলছে তার। আমরা তাদের সংসার না ভেঙে ভারতকে বলতে পারি, তারা বাংলাদেশের এই স্বাধীনতাকে বিশ্বাস করে কিনা? মানে কিনা? বাংলাদেশের জনগণ এদেশের মালিক কিনা? যদি বাংলাদেশের জনগণ এ দেশের মালিক হয় তাহলে জনগণের অপছন্দ ব্যক্তিকে তারা প্রতিষ্ঠা করা থেকে বিরত থাকুন।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম শামসুল ইসলামের মৃত্যুতে এবং শফিউল আলম প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি একথা বলেন।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘দেশের গণতন্ত্রের মুক্তি আর খালেদা জিয়ার মুক্তি একই কথা। খালেদা জিয়ার মুক্তি হলে দেশে গণতন্ত্র মুক্তি পাবে। বর্তমান আইন, আদালত ও প্রশাসনের ওপর বিশ্বাস করা যায় না। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।’

স্মরণসভায় দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘কোনোভাবেই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তার পতন ঠেকাতে পারবেন না। আপনারা যদি দিন-তারিখ নিতে চান আমি বলে দিতে পারি, খুব বেশি হলে ডিসেম্বর আর না হলে জানুয়ারি পর্যন্ত তিনি (হাসিনা) ক্ষমতায় থাকবেন। এক আল্লাহ ছাড়া তার ক্ষমতা রক্ষা করার আর কেউ নাই, কোনও শক্তি নাই, তার পতন হবেই। পুলিশ প্রশাসন দিয়ে কোনও কাজ হবে না।’

/আরএআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী