দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৮, ১২:৫৯আপডেট : ১৫ জুন ২০১৮, ১৩:১০

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে দেশবাসী ও দলের নেতাকর্মী-সমর্থকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘কারাগারে খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে গেলে তিনি তাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়াও চেয়েছেন।’

শুক্রবার (১৫ জুন) বেলা ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মিথ্যা, সাজানো ও জাল নথি তৈরি করে সরকারের নির্দেশে খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দি করা হয়েছে। মূল মামলায় জামিন পেলেও ঈদের আগে তাকে মুক্তি দেওয়া হয়নি এবং তার পছন্দমতো হাসপাতালে চিকিৎসারও ব্যবস্থা করা হয়নি।’

রিজভী আরও বলেন, ‘রাজনীতিতে যতই বাদানুবাদ থাক, দেশবাসীর প্রত্যাশা ছিল পছন্দমতো দেশনেত্রীর চিকিৎসা নিশ্চিত হবে ও পবিত্র ঈদুল ফিতরের আগে দেশনেত্রী মুক্তি পাবেন। কিন্তু মূল মামলায় জামিন পাওয়ার পরও সরকার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে তার কারামুক্তি আটকে দিয়েছে।’

সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা না করে বরং চিকিৎসা নিয়ে পানি ঘোলা করছে এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘৭৩ বছর বয়স্ক একজন জনপ্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে সরকারের চরম নিষ্ঠুরতা ও অমানবিকতার নতুন ইতিহাস সৃষ্টি করেছে। অমানবিক ও নির্মম নিষ্ঠুরতার প্রতিযোগিতায় বিশ্বের বড় বড় স্বৈরশাসকদেরও হার মানিয়েছেন শেখ হাসিনা। বর্তমান প্রধানমন্ত্রীও কারাগারে বন্দি থাকা অবস্থায় পছন্দ অনুযায়ী বেসরকারি হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন। এমনকি প্যারোলে মুক্তি নিয়ে তিনি দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন। অথচ খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে বন্দিরেখে, ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করতে না দিয়ে শেখ হাসিনা চরম প্রতিহিংসার খেলায় মেতে উঠেছেন।’

ঈদুল ফিতরের আগে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, ‘যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যশোর নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম. মাদারীপুর সদর পৌর বিএনপি নেতা আল আমিনকেও গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। আমি এর নিন্দা গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করছি।

/এএইচআর/এআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের