রাজপথে যদি শয়তান থাকে তার সঙ্গে ঐক্য হবে: গয়েশ্বর চন্দ্র রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৬

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় দলের নেতাকর্মীরা (ছবি: ফোকাস বাংলা) রাজপথে যে থাকবে, তার সঙ্গে ঐক্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘রাজপথে যদি শয়তানও থাকে, তার সঙ্গে ঐক্য হবে।’ রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি ঐক্যের জন্য প্রস্তুত। খালেদা জিয়ার ডাকে যে ঐক্য যাত্রা শুরু হয়েছিল, সেই ঐক্য মানুষের মনে আশার তৈরি করেছিল। সেই ঐক্যের জন্য বিএনপি প্রস্তুত। এই ঐক্যে অনৈক্যের সুর বাজলে জনগণ থুতু দেবে।’
রবিবার দুপুর ২ টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। তেলাওয়াত করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে কারাবন্দি খালেদা জিয়ার সম্মানে চেয়ার খালি রাখা হয়। সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম