বিএনপির নেতাকর্মীদের হাসপাতাল থেকে বের করে দিয়েছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৮, ১৬:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৬:২৯

বিএসএমএমইউ-এর গেটে স্লোগানরত বিএনপির নেতাকর্মীরা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়ার পর তার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এ সময় তাদের হাসপাতাল থেকে বের করে দেয় পুলিশ। এই প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন বলেন, ‘হাসপাতালে রোগীদের নিরাপত্তার স্বার্থে বিএনপির নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছে।’

শনিবার (৬ অক্টোবর) বেলা ৩ টা ৪১ মিনিটে খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়। এ সময় তার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। ৫-৭ মিনিট পরে তাদের বিএসএমএমইউ-এর পূর্ব দিকের গেট দিয়ে বের করে দেওয়া হয়।

বিএসএমএমইউ থেকে বিএনপির নেতাকর্মীদের বের করে দেয় পুলিশ

জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। কতদিন আমরা নেত্রীকে দেখি না। তাই আমরা তাকে দেখতে এসেছি।  কিন্তু পুলিশ আমাদের বের করে দিয়েছে।’

প্রসঙ্গত, এর আগে  চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বিএসএমএমইউতে আনা হয়েছিল।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের