ইসি ও পুলিশ সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৪

মওদুদ আহমদ নির্বাচন কমিশন (ইসি), সিভিল ও পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘আমার রাজনৈতিক জীবনে এমন নির্বাচন কোনও দিন দেখিনি।’

বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, তার নির্বাচনি এলাকাসহ সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরা সারাদেশে নির্বাচন কমিশন ও পুলিশের সহায়তায় নির্বাচন বানচাল করতে কাজ করছে। গত ৯ দিন ধরে তার নির্বাচনি এলাকায় শতাধিক নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে যেন তারা নির্বাচনি কোনও কাজে অংশগ্রহণ করতে না পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি নেতা মওদুদ আহমদের প্রতিদ্বন্দ্বী। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের ৭/৮টি গাড়ি ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে ক্ষমতা এবং প্রভাব দেখিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চের ওপর দাঁড়িয়ে মাইকে বক্তব্য দেন।’

তার অভিযোগ, মঙ্গলবার নিরাপত্তার অভাবে প্রচারে অংশ নিতে পারেননি তিনি। লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরের কথা, এখন সব জায়গায় ‘আন-লেভেল’ প্লেয়িং ফিল্ড বিরাজ করছে। সারাদেশে একই অবস্থা। সরকারি দলের সবকিছু আছে, কিন্তু ভোট নেই। এই অবস্থা বুঝতে পেরে সরকার সন্ত্রাস ও নৈরাজ্য বেছে নিয়েছে।

সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ নিজের আহত কর্মীদের নামের তালিকা দেন। তার এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও আহত কর্মীদের ছবি দেখান। এছাড়া সরকারি সুবিধা ব্যবহার করে ওবায়দুল কাদেরের গণসংযোগ করার ছবিও দেখান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দফতর সম্পাদক মনির হোসেন, তাইফুল ইসলাম প্রমুখ।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের