খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৫:১৭আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৫:৩০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাবন্দি বিএনপির দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া খুবই অসুস্থ বলে দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেণেচ,  ‘তার সারা গায়ে ব্যথা। সরকার তার নেতৃত্বকে ভয় পায় বলেই সুপরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

বুধবার (১২ মার্চ) বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১২টার থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন শুরু করে। যা বেলা ৪ টা পর্যন্ত চলবে।

সরকার ইচ্ছে করলেই বাংলাদেশের মানুষকে আর দমন করে রাখতে পারবে না বলে বলে উল্লেখ মির্জা ফখরুল বলেন, ‘গোটা জাতিই আজ অস্তিত্ব সংকটে পড়েছে। বসে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে।’

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেজন্যই নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছে। সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

অনশনে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি