২১ মে সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৯, ১৩:১৩আপডেট : ২৭ মে ২০১৯, ২০:৫৬

বিএনপির সংবাদ সম্মেলন ধানের ন্যায্য মূল্যের দাবিতে সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে বিএনপি। আগামী মঙ্গলবার (২১ মে) জেলা বিএনপির নেতারা তাদের সুবিধা অনুযায়ী এই কর্মসূচি পালন করবে।

রবিবার (১৯ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘একই দাবিতে আগামী ২৩ মে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি।’

ধান কিনে ধানের দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের নেই- খাদ্যমন্ত্রীর এই বক্তব্যে সমালোচনা করেন রিজভী  বলেন, ‘আগের রাতের ভোটে জয়ী সরকারের মন্ত্রীর কাছ থেকে এ রকম গণবিরোধী বক্তব্য ছাড়া আর কিছু আশা করা যায় না।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর সব দেশে কৃষকরা উৎপাদনের মাধ্যমে লাভ করে। আর আমাদের দেশে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা উৎপাদন বন্ধ করে দিলে দেশে দুর্ভিক্ষ নেমে আসবে। মানুষ না খেয়ে মারা যাবে।’

আন্দোলনকারী পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

/এএইচআর/এসটি/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের