ব্যর্থ সরকার সবকিছু গুজব বলে চালিয়ে দেয়: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৯, ১৫:৩২আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৬:৪৬

আমির খসরু মাহমুদ চৌধুরী (ছবি: সংগৃহীত) ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়ে সবকিছু গুজব বলে চালিয়ে যাচ্ছে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সরকারের কাছে গুজব বলে উড়িয়ে দেওয়া ছাড়া কোনও পথ নেই। কারণ তারা সবকিছু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।’
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করার প্রতিবাদে সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন।
আজকে যারা ক্ষমতা দখল করে আছে, তাদের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলে দাবি করে খসরু বলেন, ‘কারণ তারা দেশের মালিক হয়ে গেছে, জনগণ এখন দেশের মালিক নাই।’
সরকারের উদ্দেশে আমির খসরু বলেন, ‘ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, নারী-শিশু প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে, শেয়ারবাজার থেকে গত দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে, প্রধান নির্বাচন কমিশন হজ পর্যবেক্ষণে গেছে−এগুলো কি গুজব?’
আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি আশা করা যায় না বলে উল্লেখ করে খসরু বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দি নির্যাতিত নেতারা গণআন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছেন। খালেদা জিয়াকেও মুক্তি আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ আজ সেটির জন্য প্রস্তুত।’
বানভাসিদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে খসরু বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে এখনও সরকারের পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট নাসির হাজারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহসহ অনেকে।

/এএইচআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের