পুলিশের মৌখিক অনুমতিতে চলছে বিএনপির সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৪:৪৭আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৫:১৪

পল্টনে বিএনপির সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে করা ‘দেশ বিরোধী’ চুক্তি বাতিল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ চলছে।  তবে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে সমাবেশ করতে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১২ অক্টোবর) বেলা ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশের অনুমতির বিষয়ে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, ‘আমরা ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামকে অবহিত করেছি সমাবেশের বিষয়ে। তারা কমিশনারকে জানাবে বলেছেন।  আমরা তাদের বলেছি, আমাদের দলের নেতাকর্মীরা চলে আসছে, সমাবেশ করতে চাই। তখন তারা বলেছেন,ঠিক আছে আপনারা যান।’

তিনি আরও বলেন, ‘আশা করছি, সরকার আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেবে।’

এ বিষয়ে ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পল্টনে বিএনপির কোনও সমাবেশ করার অনুমোতি নেই। তাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কোনও অনুমতির তথ্যও আমাদের কাছে নেই।’

শনিবার সকাল ৯টা থেকে নয়াপল্টনে অবস্থান নেয় পুলিশ। এরই মধ্যে সমাবেশে যোগ দিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা। এর আগে বেলা ১২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সমাবেশ স্থল থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলেও অভিযোগ করেন আজাদ।

সমাবেশের সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্ব করবেন। এছাড়াও দলটির শীর্ষ নেতারা বক্তব্য রাখার কথা রয়েছে।

/এএইচআর/এসএসজে/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের