ভোটের তারিখ পরিবর্তনের দাবি ইশরাকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ২০:০৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২১:০৫

নির্বাচিন প্রচারণায় ইশরাক হোসেন (ছবি: ফোকাস বাংলা) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘অবশ্যই হিন্দু ধর্মাবলম্বীদের দাবি মেনে নেওয়া উচিত। পূজার দিন ভোট না দিয়ে একদিন হলেও এগিয়ে বা পিছিয়ে দেওয়া উচিত।’ শুক্রবার (১৭ জানুয়ারি) নগরীর শনির আখড়া এলাকায় প্রচারণাকালে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি জানান।

ইশরাক বলেন, ‘ধর্মীয় উৎসবের দিন ভোটগ্রহণের তারিখ কেন ঘোষণা করা হলো? এটা নতুন কোনও ঘটনা নয়। ভোট ঘোষণার আগেও এই বিষয়টি নিয়ে কথা হয়েছে। তারপরও নির্বাচন কমিশন কেন ওইদিন ভোট ঘোষণা করলো, তা আমার বোধগম্য নয়।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রচারণা চালানোর সময় ডিএসসিসির ৫২ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম দীপুর ওপর হামলা হয়েছে দাবি করে ইশরাক বলেন, ‘তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে। আমরা কারও কাছে অভিযোগ আর করবো না।’ তারা কোনও বিচার পাননি বলেও তিনি অভিযোগ করেন।

/এসএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের