মিরপুরে বিএনপির মিছিলে লাঠিচার্জের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৩




মিরপুরে বিএনপির মিছিলে লাঠিচার্জের অভিযোগ খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিরপুরে বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয় বলে দাবি করে দলটি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মিরপুর এই ঘটনা ঘটে। বিএনপির দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিরপুর কাঁচাবাজারে সামনে থেকে খালেদ জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শুরুর পরপরই পুলিশ লাঠিচার্জ করে। এসময় রুহুল কবির রিজভী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সহ-সভাপতি ওমর ফারুক কাউসার এবং ছাত্রদল ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিনসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।’

মিরপুরে বিএনপির মিছিলে লাঠিচার্জের অভিযোগ পুলিশের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই বর্তমান বিনা ভোটের সরকার, বিরোধী দল ও মতকে পরোয়া করছে না। মানুষের কল্যাণে কাজ না করে ক্ষমতার ত্রাস সৃষ্টি করে গোটা দেশকে দখলে নিতে চায় তারা। বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে দলীয় সন্ত্রাসী বাহিনী ও পুলিশ দিয়ে হামলা করছে। আবারও অবৈধ পন্থায় ক্ষমতায় আসার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ সরকার। একারণে সরকার এখন আরও বেশি দানবীয় রুপ ধারণ করেছে।’

বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপিকে ধ্বংস করার জন্যই খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাবন্দি রাখা হয়েছে।




/এএইচআর/এনএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী