করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির বিশেষ সেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২০, ১১:৫১আপডেট : ০৪ মে ২০২০, ১৩:১৮

  বিএনপি

করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

রবিবার (৩ মে) রাতে গুলশানের কার্যালয়ের স্থায়ী কমিটির একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ এই সেল পরবর্তীতে বিভাগীয় কমিটি গঠন করবে বলে জানান রিজভী। 

এ বিষয়ে জানতে চাইলে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমরা এই সেল গঠন করেছি করোনা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা ও সারাদেশে কী অবস্থা তা জানাতে। আমাদের দেশে করোনা পরিস্থিতি দিন-দিন খারাপ অবস্থার দিকে যাচ্ছে। কিন্তু সরকার আইনি বাধ্য-বাধকতা তৈরি করতে পারেনি। ত্রাণ তৎপরতা যেভাবে চলছে, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। আমরা সারাদেশ থেকে আমাদের দায়িত্বশীল নেতাকর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে দেশবাসীর সামনে তুলে ধরবো। আমাদের কাজ শুরু হয়েছে।’

সেলের বাকি সদস্যরা হলেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান, ডা. ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডা. হারুন অর রশীদ, ডা. আব্দুস সালাম, ডা. রফিকুল ইসলাম, সাইফুল আলম নীরব, সুলতান সালাহ উদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন ও  ইকবাল হোসেন শ্যামল। 

আরও পড়ুন: বিএনপির নীতিনির্ধারকরা নীরব: দলীয় রাজনীতি ‘কোয়ারেন্টিনে’!

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী