বিএনপি অনেক শক্তিশালী: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ২২:২৭আপডেট : ৩১ মে ২০২০, ২২:২৯

আমীর খসরু মাহমুদ চৌধুরী দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে করোনাভাইরাস মহামারিতে সারাদেশে যেভাবে বিএনপির নেতাকর্মীরা ত্রাণ ও সুরক্ষা সামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তা দলটিকে অনেক বেশি শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশের এই দুঃসময়ে একটি বিরোধীদল মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে যা ইতিহাস হয়ে থাকবে।’

রবিবার (৩১ মে) ক্যালিফোর্নিয়া বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভাটি করা হয়। দলের কমিউনিকেশন বিভাগ থেকে এ কথা জানানো হয়েছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জিয়াউর রহমানের জীবন দর্শন এবং তার কর্মযজ্ঞ এবং বিএনপির ইতিহাস জনগণের সামনে তুলে ধরতে হবে। আজ বাংলাদেশে যেখানে এসে পৌঁছেছে এটার ভিত্তি হচ্ছেন শহীদ জিয়া এবং তার দল বিএনপি।’

আমীর খসরু বলেন, এত চড়াই-উৎরাই পার হয়ে, এত নিপীড়ন নির্যাতন, মিথ্যা মামলা শিকার হয়ে বিএনপি এখনও শক্তিশালীভাবে মানুষের সামনে সামনে, বিশ্বের সামনে অবস্থান করছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।‌ এটা বাংলাদেশের মানুষের হৃদয়কে টাচ করেছে। ‌যে কারণে এই দলটি শক্তিশালী আছে। জনগণের কাছে কমিটমেন্টের কারণে তারা সরে যাচ্ছে না।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক