সরকারের উন্নয়নের নমুনা রাজধানীর জলাবদ্ধতা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২০, ১৭:২২আপডেট : ২২ জুলাই ২০২০, ০০:১৯

সরকারের উন্নয়নের নমুনা রাজধানীর জলাবদ্ধতা: রিজভী দুদিনের বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতাই সরকারের উন্নয়নের নমুনা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে উন্নয়নের নমুনা দেখুন। তারা ফ্লাইওভার দেখিয়েছে। উন্নয়নের নানা মডেল, নানা কল্পকাহিনি শুনে শুনে আমরা একেবারে অস্থির হয়ে গেছি। কোথায় উন্নয়ন? দুদিনের বৃষ্টিতে ঢাকায় কোথাও চলাচল করা যায় না।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনে স্কাউট ভবনে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
দুদিনের বৃষ্টিতে ঢাকার সব পথ-ঘাট সব ডুবে গেছে উল্লেখ করে রিজভী বলেন, গাড়িতে করে বাসা পর্যন্ত যেতে এক কোমর পানি ডিঙিয়ে যেতে হচ্ছে। গোটা ঢাকা মহানগরীর মানুষজন জলাবদ্ধতার ভয়ংকর দুর্ভোগের মধ্যে পড়েছে।
তিনি বলেন, একটা ভালো হাসপাতাল নির্মাণ করা, ভালো স্কুল-কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনও ভূমিকা এই সরকার রাখেনি। কারণ, এখানে তো বেশি টাকা পকেটে রাখা যাবে না। একটা উন্নতমানের হাসপাতাল গরিব মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য করলে সেখানে সব ফ্যাসিলিটি থাকবে। এই ধরনের কোনও হাসপাতাল আপনারা দেখবেন না। রিজভী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান মানুষকে সেবা দেয় সেগুলোকে সরকার ভেঙে তছনছ করে দিয়েছে। আর যতটুকু তারা করেছে সম্পূর্ণ আত্মসাৎ করার মনমানসিকতা থেকে।
সত্য কথা বললে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, তারা যে অন্যায়, অনাচার ও দুর্নীতি করছে, সে জন্য সারাক্ষণ ভয় থাকে। দুই-একটা সাহেদকে ধরে দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে। বিশাল দুর্নীতির যে স্বর্গরাজ্য সেই স্বর্গরাজ্য আড়াল করার চেষ্টা করছে। কত যে সাহেদ, কত সাবরিনা এই সমাজের মধ্যে সরকারের কারণে তৈরি হচ্ছে তা অজানাই থেকে যাচ্ছে।
ঐক্যজোট সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, কৃষক দলের নেতা মাইনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

/এএইচআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক