বিএনপির দুই নেতার বাসায় রিজভীর ঈদ উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২০, ১৫:৫৩ আপডেট : ০২ আগস্ট ২০২০, ২০:০২

ঈদ উপহার নিয়ে বিএনপি নেতার বাসায় রিজভী বিএনপির প্রয়াত নেতা আহসান উল্লাহ হাসান ও কারাবন্দি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বাসায় ঈদ উপহার পৌঁছে দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার (২ আগস্ট) আহসান উল্লাহর মিরপুরের বাসায় ও ইসহাক সরকারের বংশালের বাসায় যান রিজভী। এ সময় দু’জনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

বিএনপির দফতর সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের আজিমপুরের বাসায়ও রিজভী যান। তবে প্রয়াত আবদুল আউয়াল খানের পরিবার দেশে থাকায় টেলিফোনে তাদের খোঁজ-খবর নেন তিনি। ঈদ উপহার হিসেবে এদের বাসায় ‘ফলের ঝুড়ি’ পাঠানো হয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক ও ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী সিনিয়র যুগ্ম মহাসচিবের সঙ্গে ছিলেন।

/এসটিএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‘অন্য যেকোনও সময়ের চেয়ে হিন্দুরা এখন বেশি সুখে-শান্তিতে আছেন’
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
ট্রেনে ওয়াশরুম ব্যবহারে সংক্রমণ এড়াবেন কীভাবে?
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
লালনের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উদ্বোধন আজ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ