আবদুল মান্নানের প্রতি বিএনপির শেষ শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ১৩:৫৮আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১৩:৫৮

নয়াপল্টনে আবদুল মান্নানের জানাজা



দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বুধবার (৫ আগস্ট) সকালে তার কফিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। 

বেলা ১২ টার দিকে নয়া পল্টনের কার্যালয়ের সামনে মরহুমের প্রথম নাজাজে জানাজা হয়। এসময় মির্জা ফখরুল বলেন, ‘আবদুল মান্নান শুধু দলের ভাইস চেয়ারম্যানই ছিলেন না, তিনি একজন প্রতিথযশা কর্মী ছিলেন। তার মতো সৎ, আন্তরিক, নিষ্ঠাবান ও যোগ্য মানুষকে রাজনীতিতে আমি খুব কম দেখেছি। আমার এখনও মনে আছে, তিনি যখন বাংলাদেশ বিমানের এমডি ছিলাম তখন বাংলাদেশ বিমান প্রফিট করেছিল। সেই প্রফিটের টাকা দিয়ে তিনি লন্ডনে বিমানের একটা স্থায়ী অফিস করেছিলেন। সব বকেয়া ঋণ পরিশোধ করেছিলেন।’ 
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বার্ধক্যজনিত নানা জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নান (৭৮)।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ধানমন্ডি ঈদগাহ মাঠ, নবাবগঞ্জের রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বেলা ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে জানাজা শেষে আজিমপুর কবরাস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

নয়াপল্টনে আবদুল মান্নানের প্রতি শ্রদ্ধা নিবেদন
১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান। ঢাকা-২ আসনে (নবাবগঞ্জ- দোহার) ১৯৯১ সালে থেকে চার বার ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচিত হন তিনি। একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ থেকে নির্বাচনও করেছিলেন তিনি। 
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের জানাজা অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মরহুমের মেয়ের জমাই নাসির উদ্দিন অসীম ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। 


 

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী