‘ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট ডাকাতির প্রস্তুতি চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২০, ১৪:৩১আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৪:৫৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের মানুষ নিজেদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘কিন্তু, সেটা সম্ভব হচ্ছে না ভোট ডাকাতির কারণে। সরকার কিছুদিন আগে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট ডাকাতি করেছে। এর আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোট ডাকাতি করেছে। এখন উত্তরায় (ঢাকা-১৮ উপনির্বাচন) ভোট ডাকাতির প্রস্তুতি চলছে। সেখানে ইতোমধ্যে দুর্বৃত্তরা বিভিন্ন রকমের কার্যক্রম চালাচ্ছে। এর প্রতিবাদে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।’

সোমবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি আয়োজিত এক আলোচনা সভায় মোবাইলে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আজকে দেশের মানুষ মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে মুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ আজকের ধর্ষণ থেকে মুক্ত হতে চাচ্ছে, দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত হতে চাচ্ছে, আইনের শাসন ফিরে পেতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের জীবন রক্ষার জন্য আমাদের সবাইকে একত্রে লড়তে হবে। বাংলাদেশ আজ দুর্বৃত্তদের দেশ, ধর্ষণকারীদের দেশ হিসেবে পরিচিত হয়েছে। এসব থেকে মুক্ত হতে হলে যে ভোট ডাকাতি চলছে, এটা আমাদের বন্ধ করতে হবে। এখন সময় এসেছে, আর ভোট ডাকাতি করতে দেওয়া যাবে না।’

ঢাকা-১৮ উপনির্বাচনের দিকে জনগণকে চোখ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচিত সরকার দেখতে চাই, একটি নির্বাচিত সংসদ দেখতে চাই। এই অনির্বাচিত সরকার বছরে পর বছর দেশে চালিয়ে যাচ্ছে। জনগণকে বাইরে রেখে, তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করে তারা দেশ চালিয়ে যাচ্ছে। আর সেটা চালাতে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। উত্তরায় ভোট চলছে, আপনারা চোখ রাখুন উত্তরার ভোটের দিকে। সেখানে যদি ভোট ডাকাতি হয়, তাদের প্রতিহত করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।’

এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, বিভাগীয় সম্পাদক হালিম প্রমুখ।

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি