উন্নয়ন মানেই হচ্ছে মানুষের পকেট কাটা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ১৬:৫৮আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৮:১৪

দেশের উন্নয়ন কাজের মান নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ উন্নয়ন মানেই হচ্ছে মানুষের পকেট কেটে তারা তাদের পকেট ভারী করছে। রবিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনয়াতনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লেখা ‘কুপি বাতির গণতন্ত্র’ শিরোনামে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘রাস্তায় আসার সময় দেখছিলাম, পোস্টারে লেখা—‘উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’। কী উন্নয়ন হচ্ছে, কীভাবে হচ্ছে, আজকে আসার সময় দেখলাম—এয়ারপোর্টের সামনে বিআরটি প্রকল্পের গার্ডার ভেঙে পড়েছে। চিন্তা করেন, জনগণের টাকা নিয়ে যেসব তৈরি করা হচ্ছে, সেটা হঠাৎ করে ভেঙে পড়ছে। তাহলে সেই কাজের মান কী হচ্ছে?’’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার বলছি, এ মেগা প্রজেক্ট দিয়ে, উন্নয়নের ধোঁয়া তুলে দেশটা একেবারে ফোকলা করে দিচ্ছে। কাদের পয়সা নিচ্ছে? গতকাল না পরশুদিন একটা খবর দেখলাম, ঢাকা থেকে চট্টগ্রাম দ্রুতগতির ট্রেন হবে। দুটো চীনা কোম্পানি টাকা দেবে। অর্থাৎ সাপ্লায়ার্স ক্রেডিট যেটা বলা হয়, সেটা দিয়ে তৈরি হবে। আর আমাদের পকেট থেকে প্রতিটি মুহূর্তে—আপনি চাল কিনতে যাবেন, লবণ কিনতে যাবেন, ভ্যাট দিয়ে দিয়ে সব কিনতে হবে। গোটা বাংলাদেশের উন্নয়ন কিন্তু তাই হচ্ছে এখন। এ উন্নয়ন মানেই হচ্ছে মানুষের পকেট কেটে তারা তাদের পকেট ভারী করছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের