স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির সমাবেশের দিনক্ষণ পরিবর্তন হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ২০:২৯আপডেট : ২১ মার্চ ২০২১, ২১:২০

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত ২৬ মার্চ ও ৩০ মার্চের অনুষ্ঠানে দিনক্ষণ পরিবর্তন হচ্ছে। ২৬ তারিখের অনুষ্ঠান ২৭ তারিখ, আর ৩০ তারিখের মহাসমাবেশের অনুষ্ঠানের দিনক্ষণ সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

রবিবার (২১ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে যায় বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি অফিসে না থাকায় যুগ্ম-কমিশনার মনির হোসেনের সঙ্গে সাক্ষাৎ হয় বিএনপির প্রতিনিধি দলের।

সাক্ষাৎ শেষে আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন সমাবেশ করার কথা আগে ঘোষণা করা হয়েছিল। সমাবেশের তারিখ ঘোষণা করার পর আইজিপির সঙ্গে আগে কথা হয়েছে। সে সময় সারাদেশের কর্মসূচি নিয়েও আইজিপিকে অবহিত করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। আমরা চাই এসব কর্মসূচি যথারীতি পালন করতে। এ পর্যন্ত যত কর্মসূচি পালন হয়েছে সবগুলোই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বাকি কর্মসূচিগুলো পালন করতে চাই। পরবর্তী সমাবেশের বিষয় সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে তাদের সর্বাত্মক সহায়তা কামনা করি। যাতে সুষ্ঠুভাবে পরবর্তী কর্মসূচিগুলো আমরা পালন করতে পারি।

তিনি বলেন, ২৫ মার্চ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। ২৬ মার্চের প্রোগ্রামের বিষয়ে পুলিশকে অবহিত করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের কথা শুনেছেন এবং কমিশনারকে বিষয়টি অবহিত করবেন। মনির হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, একটি সংশোধনী আনার জন্য তিনি বলেছেন, ২৬ মার্চের অনুষ্ঠান ২৭ তারিখ করার কথা বলেছেন। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনও আপত্তি নেই।

তিনি আরও বলেন, ২৮ তারিখ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে করার কথা জানানো হয়েছে। যেহেতু ইনডোরে সেহেতু এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে। ৩০ মার্চ বিএনপির যে মহাসমাবেশ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে এখন বইমেলা চলছে। এ বিষয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, স্বাধীনতার মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি পরবর্তী অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পুলিশের সহায়তা পাবো। দুয়েকটি প্রোগ্রামে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা আশা করি, পরবর্তী অনুষ্ঠানগুলো ভালোভাবে করতে পারবো।

/আরটি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের