সোম ও মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ১৮:৫৯আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৮:৫৯

স্বাধীনতা দিবসের দিন শুক্রবার (২৬ মার্চ)  দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের জেরে নিহত,  আহত ও আটকের প্রতিবাদে আগামী সোমবার (২৯ মার্চ) ও মঙ্গলবার (৩০ মার্চ) বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি। সোমবার ঢাকাসহ সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মঙ্গলবার সকল জেলা সদরে বিক্ষোভ করবে দলটি।

শনিবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, গত ২৪ মার্চ দেশে করোনা পরিস্থিতিতে আগামী ৩০ মার্চ পর্যন্ত দলের সুবর্ণজয়ন্তীর সকল কর্মসূচি স্থগিত করে বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে একদিকে যখন জনগণ মহান স্বাধীনতার দিবস পালন করছে, তখন অপরদিকে এই অবৈধ সরকার তার পুলিশ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে রাজপথে রক্ত ঝরিয়েছে। গত ২৬  মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে জুমার নামাজের পর বায়তুল মোকাররমে একটি সংগঠনের শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালিয়েছে।আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় প্রায় ২ শতাধিক তরুণ মারাত্মকভাবে গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। এর প্রতিবাদে হাটহাজারীতে শান্তিপূর্ণ মিছিলের ওপরে পুলিশের নৃশংস হামলা ও নির্বিচারে গুলি চালালে কমপক্ষে চার জন নিহত ও অসংখ্য আহত হয়েছেন। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় এক জন নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে ৫০ বছর পূরণের এই দিনে এই নৃশংস হত্যাকাণ্ড জাতির জীবনে এক জঘন্য কলঙ্কজনক অধ্যায়। আমরা এই হত্যাকাণ্ডর তীব্র নিন্দা ও প্রতিবাদ গতকালই জানিয়েছি। মিছিল, সমাবেশ, সভা অনুষ্ঠান করা আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার। এই জঘন্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সরকার তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটালো। দীর্ঘ দিন ধরে নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখবার জন্য হত্যা, খুন, গুম নির্যাতনের মাধ্যমে বিরোধী দল এবং ভিন্নমতকে দমন করে চলেছে। সকল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কর্তৃত্ববাদী শাসন চিরস্থায়ী করতে অপচেষ্টা চালাচ্ছে। সরকার প্রকান্তরে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী