নিখোঁজ, কারাবন্দি ও করোনায় মৃত নেতাকর্মীদের বাসায় বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২১, ২১:৪৬আপডেট : ১৪ মে ২০২১, ২১:৪৬

নিখোঁজ, কারাবন্দি, খুন  এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দলীয় নেতাকর্মীদের বাসায় গিয়ে পরিবারের খোঁজ-খবর নিলেন বিএনপি নেতারা। শুক্রবার (১৪ মে) ঈদের দিন দলটির নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে  ‍শুভেচ্ছা বিনিময়সহ পরিবারের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ঢাকায় তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শাহজাদা মিয়া ও সাবেক সংসদ সদস্য ইয়াসমিন আরা হক।

নিখোঁজ সাবেক কমিশনার চৌধুরী আলম ও আরিফ আহমেদের বাসায় শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ দলের নেতাকর্মীরা।

দক্ষিণখানে নিখোঁজ  ছাত্রনেতা তরিকুল ইসলাম ঝন্টু ও নিজাম উদ্দিন মুন্নার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা উপহার পৌঁছে দেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নূর আলম, তরিকুল ইসলাম, নাসির হোসেন, কারা নির্যাতিত নেতা প্রয়াত মনির হোসেন এবং অসুস্থ নেতাদের পরিবারে ঈদ উপহার তুলে দিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

২০১৪ সালে নিহত রাজশাহী মহানগর ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক  মোনোয়ার হোসেন, ২০১৫ সালে পুলিশের হেফাজতে নিহত ১৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আইনুর রহমান মুক্তা, রাবি ছাত্রলীগ কর্মী রবিউল হত্যার মামলায় সাজাপ্রাপ্ত কারান্তরীণ ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম সোহাগ, হাবিবুর রহমান বাবলা ও সেতুর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী