বিএনপির ৪৫ জেলা কার্যালয়ে করোনা হেলথ সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৮:২০আপডেট : ১৬ জুলাই ২০২১, ২০:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির করোনাভাইরাস সংক্রমণ পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ইতোমধ্যে দলের ৪৫টি জেলা কার্যালয়ে হেলথ সেন্টার খোলা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান ইকবাল হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনের পর চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, ঝালকাঠি, সুনামগঞ্জ, চাঁদপুর, নরসিংদী ও গোপালগঞ্জে দলীয় কার্যালয়ের করোনা হেলথ সেন্টারের উদ্বোধন করা হয়।

ইকবাল হাসান বলেন, ‘আমরা প্রতিটি জেলায় দলের কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাবের সহযোগিতায় করোনা হেলথ সেন্টার খুলেছি। এ পর্যন্ত আমরা ৪৫টি জেলায় সেন্টার খুলেছি। আজ  ময়মনসিংহ উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম উত্তর-দক্ষিণ, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, ঝালকাঠি, নরসিংদী, গোপালগঞ্জে হেলথ সেন্টারের উদ্বোধন করবো। সব মিলিয়ে আমাদের ৫৩টি হয়ে যাবে।’

ইকবাল হাসান আশা করেন, ঈদের আগেই বাকি জেলাগুলোতে হেলথ সেন্টারের কাজ শেষ হবে।

হেলথ সেন্টারগুলো থেকে অ্যাম্বুলেন্স সেবা, বাসায় বাসায় অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা থাকবে বলে জানান ইকবাল হাসান। তিনি বলেন, ‘বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জনগণ স্বাস্থ্য-চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহসহ বিভিন্ন সেবা পাবেন।’

বৃহস্পতিবার (১৫ জুলাই) পুলিশ  বরগুনায় বিএনপির হেলথ সেন্টার বন্ধ করে দিয়েছে বলে দাবি করেন টুকু।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাখাওয়াত হাসান জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শ্যামা ওবায়েদ, মোশতাক আহমেদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদসহ জেলার নেতারা।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান