ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুলের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১৯:৫৩আপডেট : ২৫ জুলাই ২০২১, ২০:০৭

‘অলিম্পিক লরেল’ পুরস্কারে ভূষিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৫ জুলাই) বিকালে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ইউনূস সেন্টারের একজন দায়িত্বশীলের কাছে লিখিত অভিনন্দনপত্র পৌঁছে দেন। এদিন সন্ধ্যা সাতটার দিকে বাংলা ট্রিবিউনকে শায়রুল কবির  এ তথ্য জানান।

চিঠিতে ড. ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘বিশ্ব ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান ‘অলিম্পিক লরেল’-এ ভূষিত হওয়ায় বাংলাদেশের জনগণ, বিএনপি ও আমার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এই অ্যাওয়ার্ড প্রবর্তনের পর আপনি দ্বিতীয় ব্যক্তি, যিনি তা অর্জন করলেন।’’

শায়রুল কবির খান বলেন, ‘আমি রবিবার বিকালে বিএনপি মহাসচিবের অভিনন্দনপত্র পৌঁছে দিয়েছি।’

এদিকে, ড. মুহাম্মদ ইউনূসের পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের জাতীয় মর্যাদাকে বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেএসডি সভাপতি আসম আবদুর রব।

রবিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব বলেন, ‘‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘অলিম্পিক লরেল' প্রাপ্তির বিরল সম্মান আমাদের জাতীয় মর্যাদাকে বৃদ্ধি করবে, বিশ্ববাসীর কাছে মর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ সমাদৃত হবে, যা আমাদের জন্য নিঃসন্দেহে গৌরবজনক।’’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী