আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের ইতিহাস মু‌ছে ফেল‌তে চায়: আব্দুস সালাম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৭

দেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, আওয়ামী লীগ কি সেই ইতিহাসকে মুছে ফেলতে চায় বলে প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেছেন, জিয়াউর রহমানকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হয় না। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে জিয়াউর রহমানের নাম আসবে।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির বিরুদ্ধে কুৎসা অপবাদ ও মিথ্যা বানোয়াট বক্তব্যর প্রতিবাদে মানববন্ধনে তি‌নি এসব কথা ব‌লেন। 

আব্দুস সালাম বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল কিনা, তিনি যুদ্ধ করেছেন কিনা; তার কবর চন্দ্রিমা উদ্যানে আছে কিনা- আওয়ামী লীগ এসব কথা বলে। তাদের কথা শুনে এখন আমার সন্দেহ হচ্ছে যে আসলে তারা কী চায়। তারা কি মুক্তিযোদ্ধাদের খাটো করতে চায়? দেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল সেই ইতিহাসকে মুছে ফেলতে চায়?

তিনি বলেন, ভারতের অনেকে বলে ১৯৭১ সালে পাক-ভারত যুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ ছিল না। তাহলে কি আওয়ামী লীগ সেটাই চায়? 

সালাম বলেন, জিয়াউর রহমানকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হয় না। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে জিয়াউর রহমানের নাম আসবে।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোথায় যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন। 

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক মো. মনজুর রহমান ভূঁইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংবাদিক আব্দুল কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার হোসেন প্রমুখ।

/এসও/এনএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি