ভয়াবহ দুর্দিন অতিক্রম করছি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৩ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বর্তমানে এক ভয়াবহ দুর্দিন অতিক্রম করছি। এক কথায় রাষ্ট্রে জনগণের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। অবাধ, নিরপেক্ষ ভোটের মাধ্যমে স্বাধীনভাবে জনপ্রতিনিধি নির্বাচনের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনী বিধি-ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।’

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে তিনি এ বিবৃতি দেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতিসংঘ কর্তৃক ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে গণতন্ত্রের সারবত্তা ও অনুশীলনে সকলকে উদ্বুদ্ধ করতে।

ফখরুল বলেন, ‘এ কথা সত্য যে, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন আজ গণদাবিতে পরিণত হয়েছে। অনৈতিক শাসন ফ্যাসিবাদী কায়দায় দীর্ঘায়িত করতে যেয়ে সরকার দেশ, রাজনীতি ও গণতন্ত্রকে সংকটে ফেলে দিয়েছে।’

তিনি বলেন, ‘প্রকৃত গণতান্ত্রিক সমাজে ব্যক্তি মানুষের মর্যাদা সমুন্নত থাকে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় মানুষকে দাসে পরিণত করা যায় না। একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সমাজেই কেবলমাত্র মানুষের অধিকার নিশ্চিত হয়।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
সর্বশেষ খবর
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নাকচ
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নাকচ
রাড্ডার ঘটনায় সরকারের পদক্ষেপের পর জামায়াত আমিরের প্রতিক্রিয়া
রাড্ডার ঘটনায় সরকারের পদক্ষেপের পর জামায়াত আমিরের প্রতিক্রিয়া
তৃতীয় দফায় ৭৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকা পরিশোধ হবে: আইডিআরএ
তৃতীয় দফায় ৭৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকা পরিশোধ হবে: আইডিআরএ
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?