গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নেই: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৯

বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের হাত থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নেই।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা রি‌পোর্টার্স ইউনিটিতে মানবসেবা সংঘের উদ্যোগে "নির্দলীয় নিরপেক্ষ সরকার ও বহুদলীয় গণতন্ত্র” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আওয়ামী লীগের নেতারা বলেন ‑ সাহস থাকলে তারেক রহমান দেশে আসুক। তাদেরকে বলি ‑ সাহস থাকলে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দেন। আপনাদের সাহস থাকলে একটা শক্তিশালী নির্বাচন কমিশন দেন। সেই সাহস আপনাদের নেই। নিজেরা পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন। দেখি আপনাদের সাহস আছে কিনা।

তিনি বলেন, যারা এখন ক্ষমতায় আছে, তারা এক দানবীয় পন্থায় ক্ষমতায় রয়েছে। নানা হুমকি দিয়ে, নানা কালাকানুন তৈরি করে, মিডিয়াকে ভয় দেখিয়ে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করছে। আবার নিজেদের কিছু মিডিয়া দিয়ে অনর্গল মিথ্যা বলে যাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নেই।

সংগঠ‌নের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‑ বিএন‌পির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএন‌পির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এড. গৌতম চক্রবর্তী, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, স্বেচ্ছাসেবক দ‌লের সাধারণ সম্পাদক আব্দুল কা‌দির ভূইয়া জু‌য়েল, ছাত্রদ‌লের সহসভাপতি কাজী রওনকুল ইসলাম প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী