নয়া পল্টনে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ অক্টোবর ২০২১, ১১:১৫আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১১:১৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে মিছিল শুরু হওয়ার কথা। তবে মিছিলকে কেন্দ্র করে এদিন সকাল ১০টা থেকেই রাজধানীর নয়া পল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও দলটির অঙ্গ- সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। 

বিক্ষোভ মিছিল কেন্দ্র করে নয়া পল্টনে বিএনপির অফিসের সামনে একটি ছোট ট্রাকে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি’ নিয়ে কমর্সূচি হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় মঞ্চে মহানগর নেতারা বক্তব্য দিতে দেখা গেছে।

বিক্ষোভকে উপলক্ষ করে একেরপর এক মিছিল এসে যোগ দিচ্ছে বিএনপির অফিসের সামনের বিক্ষোভে। জমায়েতের কারণে নয়া পল্টনে দলটির কার্যালয়ের সামনের সড়কটি অনেকটাই বন্ধ। যানবাহনের চাপে ইতোমধ্যে আশপাশের এলাকাতের যানজট ছড়িয়ে পড়েছে। বিএনপি অফিসের সামনে থেকে কাকরাইল ইসলামী ব্যাংক মোড় পর্যন্ত সড়কটিতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

এদিকে বিএনপির কর্মসূচি উপলক্ষে নয়া পল্টন এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। দলটির কার্যালয়ের পূর্ব দিকে রাখা হয়েছে সাজোয়া যান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ মিছিলে বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন।

গত শনিবার স্থায়ী কমিটির বৈঠকে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থতা’য় আজ মঙ্গলবার বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয় বিএনপি।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী