‘খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় জামিন দেয়, চিকিৎসার সুযোগ দেয় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২১, ১৬:১৩আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৬:১৩

মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তার চিকিৎসায় কেন মানবিক হলেন না এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা অসুস্থ হলে বিদেশে উন্নত চিকিৎসা নেই, অনেকেই নেয়। অথচ একটা দেশের তিনবারের প্রধানমন্ত্রী, তাকে বিদেশে যেতে দেবে না। আসল কথা হলো, তারা খালেদা জিয়াকে ভয় পায়।’

শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশের সাম্যবাদী দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমান সরকার বিনা ভোটে নির্বাচিত। তাদের ভোট লাগে না। এ জন্য যারা তাদের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে চায়, তারাও সাহস করে না। কারণ তারা জানে, আওয়ামী লীগের বিরুদ্ধে জিততে পারবে না। আমরা দেশে একটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যোগ্য, সাহসী, নিরপেক্ষ, নির্দলীয় সরকার চাই।’

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ইচ্ছামতো মামলা দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুখে নির্ধারণ করে দেয় কার কোন মামলায় সাজা হবে! এ সিদ্ধান্ত তো তার না। আসলে এটা সরকারের কথা ও সিদ্ধান্ত। সরকার সিদ্ধান্ত নেয়, কার কোন মামলায় সাজা হবে। যে সিদ্ধান্ত আদালতের সেটা সরকার নেয়।’

তিনি আরও বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। ইতিহাস বলে ফ্যাসিস্ট সরকারদের নামাতে একটু সময় লাগে। নির্বাচনের মাধ্যমে তো হিটলারও ক্ষমতায় এসেছিল। নির্বাচনের মাধ্যমে এসে পরে স্বৈরাচারি হয়।’

আলোচনা সভার সভাপতিত্ব করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নজরুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানসহ অনেকে।

/জেডএ/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের