লোকজন কষ্টের শেষ সীমানায় পৌঁছে গেছে: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২১, ১৩:২৬আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩:২৬

নিত্যপ্রয়োজনী দ্রব্য ও ডিজেলের দাম বাড়ায় দেশের লোকজন কষ্টের শেষ সীমানায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটব) আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

জনগণের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘দ্রব্যের দাম দিন দিন বাড়তে থাকবে, আর আপনাদের পকেট থেকে পয়সা যেতে থাকবে। আজকে আসার পথে দেখলাম, রাস্তায় বাস নেই। বহু মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কষ্টের কথা আপনি চিন্তা করতে পেরেছেন? ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই টাকা নিজেদের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের দেবে এবং সেখান থেকে তারা লুটপাট করবে। কোনও টাকাই দেশে থাকছে না, বিদেশে চলে যাচ্ছে।’

‘বাংলাদেশ আজকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। এই দেশের মানুষের এখনও দুই বেলা খেতে কষ্ট হয়। বিশ্বের ব্যয়বহুল দেশের যে ইন্ডেক্স রয়েছে, সেখানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে দুর্নীতি ও  পরিবেশ দূষণেও শীর্ষে রয়েছে,’—বলেন আমীর খসরু।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আর চুরি করা সম্ভব হবে না। বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনে পরিষ্কারভাবে আমরা বলেছি, এই স্বৈরাচার সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এমনকি আলোচনায়ও যাবে না। শুধু নিরপেক্ষ সরকারের আলোচনা হতে পারে। সেটা কীভাবে গঠন করা হবে, সেই আলোচনায় আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্র ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস করে এমন সব রাজনৈতিক দলের সঙ্গে হবে। আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের রূপরেখা তৈরি করা হবে।’

সাংবাদিকদের বিদেশে পালিয়ে না গিয়ে ঘুরে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা বিশ্বের যেখানেই যান না কেন, সেখানে আমাদের সাংবাদিক ভাই-বোনেরা পালিয়ে আছে। তারা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। আপনারা আর কতো পালাবেন? আর পালাবেন না, এখন ঘুরে দাঁড়ান।’

মানববন্ধনে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/বিআই/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের