খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসক বোর্ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ২০:২২আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২০:৫৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড।

বিএনপি চেয়ারপারসন রবিবার (৭ নভেম্বর) বিকালে হাসপাতাল থেকে তার গুলশানের বাসায় ফেরার পর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘‘এবারও এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা উনার সুচিকিৎসার জন্য ফারদার ম্যানেজমেন্ট, ফারদার ফলোআপ একটি মাল্টি ডিসেপ্ল্যানারি অ্যাডভান্স ডেভেলপ সেন্টারে দেশের বাইরে যেকোনও উন্নত দেশে গিয়ে নিতে বলেছেন। অর্থাৎ এটা বুঝতে হবে উনার যে এবারের চিকিৎসা সত্যিকার অর্থেই ‘শি নিডস ভেরি গুড কোয়ালেটেটিভ মেডিক্যাল ট্রিটমেন্ট’।”

তিনি যোগ করেন, এক্ষেত্রে উনার পরিবারের সদস্যরাও এবং দেশবাসীর মতো অন্যান্য সবাই চায় এবং উনি (খালেদা জিয়া) নিজেও আশা করেন যে সত্যিকার অর্থে উনার সুচিকিৎসা প্রয়োজন। সেজন্য আপনাদের মাধ্যমে উনি সবার কাছে দোয়া চেয়েছেন, ‍উনি যেন সুচিকিৎসা পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ফেরত আসতে পারেন।”

গুলশানের বাসা ‘ফিরোজা’য় প্রবেশের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘‘ উনাকে গত ১২ তারিখ হাসপাতালে নেওয়ার পর মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা অনুভব করেন, উনার আরও বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। সেই অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা হয়। একটি বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ রাখতে হবে, উনি বিভিন্ন রোগে আগে থেকেই আক্রান্ত ছিলেন এবং আছেন।”

‘‘গত চার বছর যাবৎ উনি যখন জেলখানায় ছিলেন সেখানে সত্যিকার অর্থে সুচিকিৎসার সুবন্দোবস্ত সরকারের পক্ষ থেকে করা হয়নি। এই অবস্থায় উনার সুচিকিৎসা অত্যন্ত জরুরি। সেজন্য উনার পরবর্তী সুচিকিৎসা দেশের বাইরে মাল্টি ডিসিপ্ল্যানারি ডেভেলপ সেন্টারে করতে এবারও এভারকেয়ার হসপিটালের চিকিৎসকরা শুধু নয়, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড পরামর্শ দিয়েছেন।”

বিএনপি মহাসচিব বলেন, ‘‘১২ অক্টোবরের পর আজকে তিনি বাসায় ফিরে এসেছেন। আমরা পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি এখন ভালো আছেন।”

তিনি বলেন, ‘তার জন্য দোয়া করায় আপনাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের মাধ্যমে আবারও আমি দেশবাসীর কাছে দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।’’

সংবাদ ব্রিফিংয়ের সময় বিএনপি নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, শামা ওবায়েদ, নাজিম উদ্দিন আলম ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের