বিএনপি গঠনে যাদু মিয়ার অবদান অনস্বীকার্য: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২২, ১৪:১৪আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪:৩১

সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বানী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বানীতে তিনি উল্লেখ করেন, ‘১৯৭৫ এর ৭ নভেম্বর পরবর্তী পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে গণতন্ত্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামে জাতীয়তাবাদী ফ্রন্ট ও পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠনে তার অবদান অনস্বীকার্য।’

শুক্রবার (১১ মার্চ) দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘শনিবার (১২ মার্চ) জাতীয়তাবাদী, প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের মহান নেতা, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকীতে তার অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী সংগ্রামে মজলুম জননেতা মওলানা ভাসানীর দক্ষিণ হস্ত হিসেবে যাদু মিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

তিনি বলেন, ‘১৯৭৬ সালে ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা বাঁধের প্রতিবাদে মওলানা ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালে প্রগতিশীল, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ে প্রথমে জাতীয়তাবাদী ফ্রন্ট ও পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠনে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দায়িত্ব পালন করেন।
 
মির্জা ফখরুল বলেন, ‘মওলানা ভাসানীর মৃত্যুর পর ন্যাপ-এর চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। মশিউর রহমান যাদু মিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় সিনিয়র মন্ত্রী হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ৪২তম মৃত্যুবার্ষিকীতে আমি তার অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

আরও পড়ুন:

দলের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতীক দানকারীকে ‘মনে করে না’ বিএনপি

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের