বিএনপিনেতা স্বপনের বাসায় হামলা কাপুরুষোচিত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২২, ১৪:৪৯আপডেট : ০৫ মে ২০২২, ১৪:৪৯

ঈদুল ফিতরের আগের রাতে (২ মে) বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝরা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে ‘আওয়ামী লীগের অনুসারী ও নেতাকর্মীরা’ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। বিবৃতিতে মির্জা ফখরুল উল্লেখ করেন, ‘জহির উদ্দিন স্বপনকে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করতে না দিতে আওয়ামী লীগ নেতাদের ঘোষণা দেওয়া অমানবিক ও কাপুরুষোচিত।’

বিএনপির মহাসচিব বলেন, ‘স্বপনের বাসভবনে আওয়ামী সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে চরম কাপুরুষতা। সারাদেশকেই এরা রক্তারক্তি ও হানাহানির অন্ধকারে ঢেকে দিয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে বর্তমান অবৈধ সরকার তাদের দলের সন্ত্রাসীদের দুষ্কর্ম সংঘটনের আশকারা দিয়ে বিরোধী মত ও বিশ্বাসের মানুষের ওপর চড়াও হচ্ছে।’

বিবৃতিতে অবিলম্বে ‘দুষ্কৃতিকারীদের’ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের