জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার আপিল শুনানির উদ্যোগ নেবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২২, ১৫:৫৭ আপডেট : ১২ মে ২০২২, ১৫:৫৭

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ-টু আপিল শুনানির উদ্যোগ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ মে) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন হলো খালেদা জিয়া তার সাজার বিরুদ্ধে লিভ-টু আপিল করেছেন। কিন্তু তার আইনজীবীরা আবেদনটির শুনানির জন্য কোনও উদ্যোগ নিচ্ছেন না। এভাবে তো বছরের পর বছর লিভ-টু আপিল পড়ে থাকতে পারে না। আর কিছুদিন অপেক্ষা করবো। যদি তারা শুনানির উদ্যোগ না নেন, তাহলে দুদকের পক্ষ থেকে আমরা খালেদা জিয়ার লিভ-টু আপিল শুনানির উদ্যোগ নেবো।’

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে এ মামলায় তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি ৬ আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন— ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।

মামলার অন্য আসামিরা হলেন— সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে সে আবেদনটি তার আইনজীবীদের উদ্যোগের অভাবে শুনানির জন্য ঝুলে আছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
সড়কে ৭ মৃত্যু: ‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’
সড়কে ৭ মৃত্যু: ‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’
ইরান-ইয়েমেন নিয়ে গোপন বৈঠকে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা
ইরান-ইয়েমেন নিয়ে গোপন বৈঠকে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা
এভাবে রাষ্ট্র চলতে পারে না, সরকার টিকতে পারে না: আখতারুজ্জামান
এভাবে রাষ্ট্র চলতে পারে না, সরকার টিকতে পারে না: আখতারুজ্জামান
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
সর্বাধিক পঠিত
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী