কাপুরুষ ছাড়া মেয়েদের ওপর আঘাত করতে পারে না: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ১৪:৫২আপডেট : ২৫ মে ২০২২, ১৫:৩৩

কাপুরুষ ছাড়া মেয়েদের ওপর আঘাত করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‌‘ছাত্রদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা’য় আহত নেতাকর্মীদের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (২৫ মে) রাজধানীর নয়া পল্টনে মহিলা দলের মানববন্ধনে রিজভী বলেন, ‘ছাত্রলীগের আগে ছাত্র আছে। ছাত্র মানে মানবিকতা। গতকাল আমি হাসপাতালে হাসপাতালে গেছি। মানসুরা, তৃণা হাসপাতালে কাতরাচ্ছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাদের আইসিইউতে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে।’

তিনি বলেন, ‘যেভাবে তাদের ওপর আঘাত করা হয়েছে সে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাপুরুষ ছাড়া এভাবে মেয়েদের ওপর আঘাত করতে পারে না। ছাত্রদলের সাংগঠিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, রাশেদকে আঘাত করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন।’

নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে রিজভী অনতিবিলম্বে ছাত্রলীগের হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের অন্যান্য নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখেন।

 

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি