চৌধুরী আলম নিখোঁজের একযুগ, পরিবারের পাশে মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১৭:২০আপডেট : ২৪ জুন ২০২২, ১৭:৪৪

১২ বছর ধরে নিখোঁজ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুন) খিলগাঁওয়ে তাকওয়া মসজিদ এলাকায় চৌধুরী আলমের পরিবারের সঙ্গে কথা বলতে যান বিএনপি মহাসচিব।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ২০১০ সালের ২৪ জুন রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার পরিচয়ে ঢাকা সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের (সাবেক ৫৬ নম্বর ওয়ার্ড) নির্বাচিত কমিশনার চৌধুরী আলমকে কে বা কারা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তার নিখোঁজ হওয়ার এই দিনটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার খিলগাঁওয়ে চৌধুরী আলমের বাসায় যান এবং তার সহধর্মিণী হাসিনা চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজ-খবর নেন।

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল বলেন, ‘চৌধুরী আলমকে এই সরকারের নির্যাতনকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। তারপর ১২ বছরে শত চেষ্টা করেও তার পরিবার ও বিএনপি কোথাও কোনও সন্ধান পাইনি। এখন পর্যন্ত সরকার তার কোনও খোঁজ দিতে পারেনি। আওয়ামী লীগ সরকারে আসার পরে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। আমাদের হিসাবে দলের লোকই আছে ৬শ’র ওপরে।’

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত যে ধারা আছে, সেখানে স্পষ্টভাবে বলা আছে, এভাবে  জোর করে কাউকে নিখোঁজ করা হলে, তা হবে মানবতাবিরোধী অপরাধ, ইটস ক্রাইম। এই সরকারের ১৫ বছরে দুঃশাসনে কত মানুষ যে সন্তানহারা হয়েছেন, কতজন স্বামীহারা হয়েছেন, পুত্রহারা হয়েছেন; তার কোনও হিসাব সঠিকভাবে দিতে পারছি না। গণতান্ত্রিক আন্দোলন দমন করার জন্য এই গুম, খুন, বেআইনিভাবে আটক করে হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করা হচ্ছে। কোনও সভ্য সমাজে এটা হতে পারে না।’

এ সময় চৌধুরী আলমের ছোট ভাই খুরশীদ আলম, দুই ছেলে আবু সাঈদ চৌধুরী, আবু সাদাত চৌধুরী ও দুই মেয়ে মাহমুদা আখতার, মাহফুজা আখতার উপস্থিত ছিলেন। মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, মহানগর নেতা আবদুল  হান্নান, ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নজরুল ইসলাম, বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন।

 

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী