সিইসি যা বলেন, বুঝে বলেন: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২২, ১৮:২৬আপডেট : ২১ জুলাই ২০২২, ১৯:১৫

‘ভোট কেন্দ্রে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে রাইফেল নিয়ে যেতে হবে’ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একটি সংবিধানিক পদে থেকে সন্ত্রাসকে উস্কানি দেওয়া, জনগনকে আতঙ্কগ্রস্ত করা ভোটকেন্দ্র শূন্য রাখার একটি প্রয়াস। মনে করবেন না, সিইসি এটা না বুঝেই বলেছেন, তিনি বুঝেই বলেছেন।’

বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে কেন আমরা কথা বলি? আমরা নির্বাচনে যাবো না। ভালো হোক, মন্দ হোক– যা খুশি বলুক। আমরা যদি তলোয়ার আর রাইফেল হাতে নেই, তাহলে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করবো কেন?’

তিনি বলেন, ‘মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের এই বক্তব্য বোধ হয় কেউ আর শুনতে চায় না। সবাই অ্যাকশন চায়। যে অ্যাকশনে গেলে সরকার যাবে, জনগণ রাস্তায় নামবে।’

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশে আরও ছিলেন স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের