ররি মঙ্গোভেনের সঙ্গে বিএনপির চার তরুণ নেতার সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২২, ১৮:৩৯আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২০:১৬

ঢাকা সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্য এবং মানবাধিকার বিষয়ক সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মঙ্গোভেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চার তরুণ নেতা।

বুধবার (১৭ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির প্রতিনিধি দলে ছিলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল ও মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য আবরার ইলিয়াস।

বৈঠক থেকে বেরিয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, ‘দেশের মানবাধিকার বিষয়টি আমরা তাদের কাছে ব্যাখ্যা করেছি।’

শামা ওবায়েদ বলেন, ‘প্রতিনিধি দল চারদিন ধরে বাংলাদেশে আছেন। তারা ইতোমধ্যে দেশের সুশীল সমাজ, মানবাধিকার কর্মীসহ অনেকের সঙ্গে কথা বলেছেন। তারই অংশ হিসেবে আমাদের সঙ্গে আজকে তাদের কথা হয়েছে।’

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের