আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা কবি নজরুল: রিজভী

ঢাবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ১০:৫২আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১০:৫২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা হলেন নজরুল। তিনি তার লেখনী দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এজন্য তিনি দুঃশাসনের অভিঘাতের শিকার হয়েছেন। তিনি কারাগারে গেছেন, নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন।’

শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

দেশ স্বাধীন হলেও জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি দাবি করে রিজভী বলেন, ‘এখনো কথা বলতে গেলে একধরনের ভীতি সঞ্চার হয়, চলাচল ও জীবনযাপনেও ভীতির সঞ্চার হয়। তাই এমন একটি সময়ে নজরুল খুবই প্রাসঙ্গিক। নজরুলের কবিতা-গানই আমাদের সাহসের অনুপ্রেরণা জোগায়।’

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ‘তিনি হলেন বিশ্ব মানবতার কবি, দ্রোহের কবি। তিনি অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে। তিনি গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন। আবার অন্যদিকে প্রেম ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন মানুষকে। মায়া ভালোবাসা ও মানুষের সাথে মানুষের বন্ধনের জন্য লেখনীর মাধ্যমে জাগ্রত করেছেন।’

এছাড়া কবির পরিবারের পক্ষ থেকে কবি ফেরদৌস আরা শ্রদ্ধা নিবেদন করেন। তবে কবির পরিবারের নিকটজন কেউ ছিল না। পরে ছাত্রলীগ, যুবলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

/ইউএস/
সম্পর্কিত
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
৫ মোটরসাইকেলে এসে যুবদল কর্মীকে ঘিরে ধরে সন্ত্রাসীরা, ৩টি গুলি ও কিরিচের কোপে মৃত্যু
রাজপথে না নেমে বিরোধী দলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা