খালেদা জিয়ার নেতৃত্বে যুগপৎ আন্দোলন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২২, ১৫:৫৮আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৫:৫৮

সরকার হটানোর ‘যুগপৎ আন্দোলন’ খালেদা জিয়ার নেতৃত্বেই হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ অক্টোবর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) সঙ্গে সংলাপ শেষে বিএনপির মহাসচিব এই কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের চলমান আন্দোলন চলা অবস্থাতেই সবার নেতৃত্বে ঐক্যবদ্ধ উদ্যোগ হয়েছে। আমাদের নেতৃত্ব বা নেতা আগেই ঘোষণা করেছি, খালেদা জিয়া আমাদের নেত্রী। তার অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা।’

মির্জা ফখরুল জানান, সরকারবিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে  দ্বিতীয় দফা সংলাপ শেষ করে বিএনপি যুগপৎ আন্দোলন শুরু করবে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সকালে বিএনপি মহাসচিব ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে সংলাপে বসেন। দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস, মাওলানা রুহুল আমীন, সেলিম মাস্টার, কেন্দ্রীয় নেতা হান্নান আহমেদ খান, এএসএম শামীম, কাজী মো. নজরুল ও গোলাম মোস্তফা। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলম খান।

সংলাপ শেষে বিএনপি মহাসচিব সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা দ্বিতীয় গণআন্দোলনের দফা নির্ধারণ করার বিষয় নিয়ে আজকে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার সাহেবের নেতৃত্বে তার দলের সঙ্গে আলোচনা করেছি। আমাদের দাবিনামার মধ্যে যেটা কমন সেটা হচ্ছে— এই সরকারের পদত্যাগ, পদত্যাগ করে সংসদ বাতিল করতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর একটা নতুন নির্বাচন কমিশন গঠনের পর তার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি…।’

তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি যে, এই দাবিগুলোতে আমরা যুগপৎ আন্দোলন শুরু করবো। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেই এটা আমরা শুরু করবো।’

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে— এ টু জেড সব একত্রিত করা। আল্লাহর রহমতে আমরা সেই পথে অনেকখানি অগ্রসর হয়েছি। আমরা আওয়ামী লীগবিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় সফলকাম হয়েছি।’

প্রসঙ্গত, রবিবার (২ অক্টোবর) ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির  সঙ্গে সংলাপের মধ্য দিয়ে দ্বিতীয় দফা সংলাপ শুরু করে বিএনপি। আজ  সন্ধ্যায় এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের সঙ্গে সংলাপে বসবেন মির্জা ফখরুল।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের