যারা সরকারকে মানে না, সংলাপ তাদের সঙ্গে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৭:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৮:০৭

‘আমরা সংলাপ করছি তাদের সঙ্গে, যারা এই সরকারকে মানে না। যারা মনে করে যে, এই সরকার দেশের গণতন্ত্রকে ধবংস করে দিয়েছে, তাদের সঙ্গে আমরা সংলাপ করছি।’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যোগ করেন, ‘সংলাপ বিরোধীদের সঙ্গে হবে, আওয়ামী লীগের সঙ্গে সুযোগ নেই।’

শুক্রবার (৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে সংলাপের কোনও সুযোগ নাই, প্রশ্নই ওঠে না। দে মাস্ট লিভ, তাদেরকে চলে যেতে হবে। আমরা বারবার করে বলছি যে, চলে গিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে।’

নির্বাচন নিয়ে সরকার আলোচনায় ডাকলে যাবেন কিনা, প্রশ্ন করা হলে ফখরুল বলেন, ‘প্রশ্নই উঠতে পারে না। আমাদের দাবি না মানা পর্যন্ত কোনও আলোচনার সুযোগ নেই, কোনও আলোচনা হবে না।’

যুগপৎ আন্দোলন কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছি। সময়টা এখনই বলা যাবে না। সেই সংলাপ যখনই শেষ হবে, তখন বলতে পারবো।’

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দল তার মতামত বলবে, শেখ হাসিনাও তার বক্তব্য বলবেন। এভাবেই তিনি টিকে আছেন জনগণকে প্রতারণা করে, মিথ্যা কথা বলে, ভয় দেখিয়ে—সবকিছু করে টিকে আছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনে আমাদের ভয় পাওয়ার প্রশ্ন নেই। বরং, তারা ভীত হয়ে আছেন। তারা সন্ত্রস্ত আছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারবেন না, এটাই হচ্ছে মূল কথাটা।’

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জে মোহাম্মদ আলী ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের