নির্যাতনের জবাব আন্দোলনে দেবে জনগণ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২২, ১৭:৩৭আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৭:৩৭

সরকারের নির্যাতনের জবাব জনগণ আন্দোলনেই দেবে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনারা জানেন, আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার-নির্যাতনে ইতোমধ্যেই এই চলমান আন্দোলনে আমাদের ৭ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন, দুই জন আওয়ামী লীগের নির্যাতনে প্রাণ হারিয়েছেন। আর আজকে তাদের নির্যাতনে একজন সাবেক সংসদ সদস্যের জীবন চলে গেলো।

সোমবার (২৮ নভেম্বর) ধানমন্ডির ল্যাবএইডে পটুয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ শাহজাহান খানের মৃত্যু সংবাদের পর সেখানে পরিবারের সদস্যদের  সান্ত্বনা জানানোর শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। 

বিএনপির মহাসচিব বলেন, ‘এই অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি, এই আন্দোলনের মধ্য দিয়ে শাহজাহান খানের এই যে মৃত্যু, এটা আমরা পরিশোধ করতে সক্ষম হবো, জনগণ এর উপযুক্ত জবাব দেবে।’

সোমবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির ল্যাবএইডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান খান। গত ৪ নভেম্বর পটুয়াখালী থেকে বরিশালের বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে তেলিখালী এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় এই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।

মির্জা ফখরুল বলেন, ‘এই মৃত্যু কোনও স্বাভাবিক মৃত্যু নয়। তিনি বরিশালের বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হযেছেন এবং তাকে পিটিয়ে মারাত্মকভাবে সেদিন আহত করা হয়েছিল।  আহত  হওয়ার পর তার কিডনি ফেটে যায়। তার সমস্ত শরীরে বিষাক্ত রক্ত আসে। আজকে সকালে তিনি মারা গেছেন।’

তিনি বলেন, ‘শাহজাহান খানের মৃত্যু আমাদের দক্ষিণাঞ্চলের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করবে জাতীয়তাবাদী রাজনীতির জন্য। আজীবন সংগ্রামী, ত্যাগী রাজনৈতিক নেতা তার জনগণের কাছে একজন অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। আমরা বিএনপির পক্ষ থেকে, চেয়ারপারসন দেশনেত্রী  খালেদা জিয়ার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি। গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের