সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করার সিদ্ধান্ত বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২২, ২১:৫৯আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৪:৩৮

আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সামগ্রিক পরিস্থিতি, ক্ষমতাসীন দল ও সরকারের আচরণ পর্যালোচনা করে সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার (২৯ নভেম্বর) কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, সাধারণত বিগত সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাওয়া হলেও বারবারই প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে, নতুন করে প্রথমবার সরকারের দায়িত্বশীল পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে—এমন বক্তব্যের পর সন্দেহপ্রবণ হয়ে ওঠেন দলের নেতারা। সোমবার বৈঠকে প্রত্যেক সদস্যই জানিয়েছেন, সরকারের আচরণ সন্দেহজনক।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে না, নয়া পল্টনে সমাবেশ হবে। এখানে লক্ষণীয়, আমরা বিগত দিনে বহুবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আবেদন করেছি। কিন্তু সব সময় আমাদের পল্টনে অনুমতি দেওয়া হয়েছে। আমরা এখন সব সময়ই নয়া পল্টনে মিটিং করি। আজকে হঠাৎ করে কী হয়ে গেলো যে, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হলো! এতে দুরভিসন্ধি আছে বলে মনে করি।’

মঙ্গলবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ১০ ডিসেম্বর বিএনপিকে ২৬টি শর্তসাপেক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একজন দায়িত্বশীল বলেন, ‘এই প্রথম সসম্মানে পুলিশ অনুমতিপত্র আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছে। এটাই সন্দেহজনক।’

পরে মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান নয়, নয়া পল্টনেই হবে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ।’

রিজভী অভিযোগ করেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে নেতাকর্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে ১০ ডিসেম্বরের গণসমাবেশ মূলত জনস্বার্থের সমাবেশ। এটি হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার সমাবেশ।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের