সাক্ষাতে আইজিপিকে যা জানালো বিএনপি প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২২, ১৬:৩৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা ও গ্রেফতারের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অবগত করলো বিএনপির একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১টায় সরাসরি পুলিশ সদর দফতরে উপস্থিত হয়ে আইজিপিকে বিষয়টি অবগত করেন দলটি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল আইজিপির সাক্ষাৎ চেয়ে পুলিশ সদর দফতরে পৌঁছান। পরে টানা ৫০ মিনিট আইজিপির সঙ্গে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে দলটি।

সাক্ষাৎ শেষে বের হয়ে পুলিশ সদর দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরকতউল্লাহ বুলু বলেন, আমরা দীর্ঘ ১ ঘণ্টার বেশি সময় আইজিপির সঙ্গে আলাপ করেছি। এ সময় পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নামে যে গায়েবি মামলা হচ্ছে এবং হামলা-গ্রেফতার হচ্ছে—এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে আমরা একটি স্মারকলিপি দিয়েছি।

আমরা যে বিষয়গুলো তুলে ধরেছি আইজিপি তা খতিয়ে দেখবেন বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন বরকতউল্লাহ বুলু। তিনি বলেন, আইজিপি আমাদের সবার বক্তব্য শুনেছেন। আমরা বলেছি, বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার পর হাইকোর্টের গেট থেকে আবার প্রায় সাড়ে ৪শ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদীতে একটি গায়েবি মামলায় বলা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা ঢাকা চলো স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এখন আমি যদি কাউকে ঢাকায় আসার জন্য দাওয়াত দেই, তাহলে আমি তো বোমা ফাটাবো না। এসব গায়েবি মামলা এবং যেভাবে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে এসব বিষয় আমরা বলেছি। উনি বলেছেন বিষয়গুলো দেখবেন।

আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশস্থল নিয়ে আলাপের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, আমরা সমাবেশস্থল নিয়ে কথা বলিনি। দলের নীতিনির্ধারকরা স্থান নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি করার অভিযোগ প্রসঙ্গে আইজিপির সঙ্গে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা কথা বলেছি। উনি বলেছেন বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। কোথাও পুলিশ অফিসার অতিরঞ্জিত কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

বিএনপির সমাবেশ থেকে স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে, সামনের সমাবেশগুলোতে এমন কোনও নাশকতার আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের তরফ থেকে কোথাও কোনও নাশকতা হয়নি। ইতোমধ্যে ৮টি সমাবেশ সম্পন্ন হয়েছে, কোথাও বিএনপি কোনও সহিংসতা করেনি।

বিভাগীয় সমাবেশের মধ্যে তিন ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশ। এসব সমাবেশেও আমাদের পক্ষ থেকে কোনও নাশকতার সম্ভাবনা নাই। বিভাগীয় সমাবেশের একটি হলো ঢাকার ১০ ডিসেম্বরের সমাবেশ, এখানে আলাদা কিছু নেই। যদি কেউ নাশকতা করতে চায় তাহলে সেটি দেখা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।

/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি