১০ ডিসেম্বরের সমাবেশের জায়গা নিয়ে আলোচনায় রাজি বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৭:৫৩

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের জায়গা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকে নয়া পল্টনে ও সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়ায় জটিলতা বেড়েছে। যদিও রবিবার (৪ ডিসেম্বর) বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘নয়া পল্টন ছাড়া কোথাও সমাবেশ করবে না বিএনপি। তারপরও আলোচনা হতে পারে। আলোচনার মাধ্যমে কোনও সিদ্ধান্ত এলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে, সমাবেশ কোথায় অনুষ্ঠিত হবে।’

রবিবার (৪ ডিসেম্বর) বিকালে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমান উল্লাহ আমান কথা বলেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ‘আমরা কমিশনারের সঙ্গে দেখা করে বলেছি, চলমান যে বিশেষ অভিযান চালানো হচ্ছে, তাতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বিএনপির যেসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে, তারা জামিনে রয়েছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে পুরনো মামলায় গ্রেফতার দেখাচ্ছে। সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের যেন গ্রেফতার কিংবা হয়রানি না করা হয়, এসব বিষয়ে আমরা কমিশনারকে অবহিত করেছি।’

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহিদুদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি