১০ ডিসেম্বর সর্বদলীয় কর্মসূচি নিয়ে আসবো: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সম্পর্কে পরিষ্কার করে নেই। এটা কিন্তু আমাদের বিভাগীয় পর্যায়ের শেষ সমাবেশ। এখানে আমরা সব দল মিলে ভবিষ্যৎ কর্মসূচি সামনে নিয়ে আসবো।

রবিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই আন্দোলন বিএনপির একার নয়। এটি এখন জনগণের আন্দোলনে রুপান্তর হয়েছে। মানুষ যেভাবে উঠে দাঁড়িয়েছে, যেভাবে কথা বলছে, রাস্তায় নেমে আসছে— তাতে করে আশাবাদী হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের জীবন সায়াহ্নে এসে বলা যেতে পারে, আমরা আবারও আশার আলো দেখতে পাচ্ছি।’

আরেকটি দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের জাতির মুক্তি সম্ভব হবে মন্তব্য করে ফখরুল বলেন, ‘মানুষের মুখের ভাষা, তাদের আগ্রহ, নিষ্ঠা এগুলো দেখলেই বোঝা যায়, মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তন হচ্ছে— সত্যিকার অর্থে একটা কল্যাণকর রাষ্ট্র মানুষ দেখতে চায়। আমরা মানুষের চাওয়া-পাওয়া পূরণ করে সত্যিকারের একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে চাই।’

স্বাধীনতার ৫০ বছর পরেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পক্রিয়া তৈরি হয়নি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা কী করে সম্ভব যে, আমরা ৫০ বছর ধরে স্বাধীন আছি৷ অনেক উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে। চতুরদিকে সিঙ্গাপুর আর মালোয়শিয়া হয়ে যাচ্ছে৷ কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে  আমাদের যে নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তন হবে, সেই ব্যবস্থাটাই আমরা করতে পারিনি। প্রতিবার নির্বাচনের আগে একটা সংঘাত তৈরি হয়ে যায়।’ এই সংঘাতের কারণ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করার স্বিদ্ধান্তকে দায়ী করেন তিনি।

আওয়ামী  লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ পুরোপুরিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা এখন আমলা আর গোয়েন্দার ওপর নির্ভরশীল।’

তিনি বলেন, ‘এই কারণে বিরোধী দলের আন্দোলন শুরু হলেই আওয়ামী লীগ মনে করে, দুটি ধোঁয়া তুলতে হবে। একটি অগ্নিসন্ত্রাস আরেকটি জঙ্গি। দুটোই কিন্তু এখন মাটি হয়ে গেছে। মানুষ তা আর বিশ্বাস করে না।’ বাংলাদেশে জঙ্গি বিষয়টা আর কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় উল্লেখ করেন মির্জা ফখরুল। একই সঙ্গে অগ্নিসন্ত্রাসের বিষয়টিও বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)  সৈয়দ ইবরাহিম সভায় সভাপতিত্ব করেন।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি