নয়াপল্টন এলাকায় জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের পুলিশের ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১১:৩১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১১:৪৬

ফকিরাপুল, নয়াপল্টনসহ আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের জড়ো হতে দেখলেই ধাওয়া দিচ্ছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে-সমাবেশের জন্য যে দুই স্থান নিয়ে আলোচনা হচ্ছে সেসব জায়গায় যাওয়ার জন্য।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফকিরাপুল মোড়ে বিএনপির বেশ কিছু নেতাকর্মী জড়ো হলো পুলিশ তাদের ধাওয়া দেয়।

নয়াপল্টন এলাকা ঘুরে দেখা গেছে, গতকাল বৃহস্পতিবারের মতো আজও ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের গলিতে অবস্থান নিয়েছে পুলিশ সদস্য।

এসব এলাকায় তল্লাশির পর লোকজনকে ঢুকতে দিচ্ছে পুলিশ। ভিতরে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

ডিএমপি মতিঝিল বিভাগের উপ- কমিশনার হায়াতুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, নয়াপল্টনসহ আশপাশের এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে। এই এলাকায় বিএনপি'র কোনও নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, সকাল থেকেই দফায় দফায় কিছু নেতাকর্মী নয়াপল্টন ও আশপাশের এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে। আমরা তাদের সরিয়ে দিয়েছি। নয়াপল্টন এলাকায় জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের পুলিশের ধাওয়া

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, গতকাল বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা হয়েছে। সমাবেশের জন্য দুটি স্থান নিয়ে আলোচনা হয়েছে। তারা সেসব স্থানে গেলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু নয়াপল্টন এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।

/এএইচ/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের