‘দুর্নীতি দমন কমিশন এখন বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:২৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৩:২৪

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশকে সরকারের ফরমায়েশি রায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (৭ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণকে বিভ্রান্ত  ও আমাদের চলমান আন্দোলনকে দমন করতে আবারও চক্রান্ত শুরু করেছে সরকার। বিএনপিকে নির্মূল করতে সরকার পুলিশ ও আদালতের পর এখন দুদককে ব্যবহার করছে তারা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সংবাদ সম্মেলনে আরও বলেন, আশ্চর্যজনক হলেও সত্যি, যেসব সম্পত্তির মালিক তারেক রহমান নন এবং কোনও দলিলে বা চুক্তিতে তারেক রহমানের নাম, সাক্ষর ও সংশ্লিষ্টতা নেই, সেখানে তাকে গায়েবী মালিক বানিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের কর পরিশোধিত সম্পদেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সেলিমা রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি