১৪ বছর পর ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২১ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল। প্রায় ১৪ বছর পর দলটি ডিএমপির এই অনুষ্ঠানে অংশ নেয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

১৯৭৬ সাল ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভাগ প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হয়। সেখানে বেলা ৩ টার দিকে বিএনপির পক্ষে অংশ নিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিএনপির প্রতিনিধিরা

শায়রুল কবির খান জানান, ২০০৮ সালের পর বিরোধী দল হিসেবে এবারই প্রথম বিএনপির কোনও প্রতিনিধি দল ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিচ্ছে।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, সব রাজনৈতিক দলের মতো বিএনপিকেও দাওয়াত দেওয়া হয়। তাদের (বিএনপি) দুই সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেন, আমরা সবার পুলিশ। আমন্ত্রণ জানানোর পরে যারা এসেছেন সবাইকে স্বাগত জানাই। বিএনপির নেতারা যেমন এসেছেন, তেমনি আওয়ামী লীগেরও এসেছেন। এটা ইতিবাচক।

 

/এএইচ/এফএস/
সম্পর্কিত
বায়ুদূষণে বৈশ্বিক তালিকায় আজও সপ্তম স্থানে ঢাকা, শীর্ষ দশে যেসব শহর
জাতীয় ক্যানসার হাসপাতালে সিরিয়াল নেওয়া বন্ধ, গরিব মানুষ কোথায় যাবে?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
সর্বশেষ খবর
বছরের ১০ মাসই সুপেয় পানির সংকট, প্রধানমন্ত্রীর সফরে কি মিলবে সমাধান?
বছরের ১০ মাসই সুপেয় পানির সংকট, প্রধানমন্ত্রীর সফরে কি মিলবে সমাধান?
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
২০ শতাংশ বাড়তি ভাড়ায় প্রিমিয়াম আরাম নমো ভারতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী