বিএনপি কর্মসূচি ঘোষণা করলে আ.লীগ অশান্তি মিছিল শুরু করে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৬

সরকার একটি তামশা শুরু করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি যখন একটি কর্মসূচি ঘোষণা করে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা অশান্তি মিছিল শুরু করে। এট আগে করেনি, এখন করছে। এখন আওয়ামী লীগ বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, আপনারা ক্ষমতায় এসে সংবিধানকে পোস্টমর্টেম করে তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিলেন। তারপর বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোনও সুযোগ নাই। আমরা বলতে চাই—সংবিধানের বাইরে আমরা যেতে চাই না। আমরা চাই—যে সংবিধান ছিল সে সংবিধানই আপনারা করবেন। যদি সঠিক নির্বাচন না দেন, নির্বাচন করার ব্যবস্থা আমরা করবো। কিন্তু এই সরকারের অধীনে বিএনপি কোনও নির্বাচনে যাবে না।

তিনি বলেন, সারা বাংলাদেশ আজকে কারাগার। এখান থেকে রিজভীর মুক্তি উপলক্ষে আমরা আলাপ-আলোচনা করতে পারি, কথা বলতে পারি। কিন্তু কোনও দাবি আমরা এ সরকারের কাছে করতে পারি না। কারণ এ সরকারের কাছে দাবি করার মতো কিছু নাই। কারণ এরাতো সরকারই না। এরা একটা দস্যু কিংবা জলদস্যু, এই শ্রেণীর। সময়মতো এসে ক্ষমতা নিয়ে লুটতরাজ করেন, চলে যান। এই সরকার এই দেশের সম্পদ লুট করে মানুষের পাই পাই করে জমানো টাকা বিদেশে লুট করে দিয়েছে। অনেক প্রতিবাদের পর অনেক কথা বলার পরও এ সরকার কোনও কথা শুনছে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখবেন আমরা ১৯৭৪ সাল দেখেছি। তখন কিন্তু দুর্ভিক্ষে সরকারের পতন হয় নাই। সুতরাং এই সরকারের পতন এমনিতেই হবে না—যদি না আমরা আন্দোলন দাঁড় করাতে পারি। আমাদের আন্দোলন করতে হবে এবং আজকে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে এ আন্দোলন যদি আমরা কন্টিনিউ করি এই সরকারের পতন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, কাদের সাহেবরা ইদানীং একটা তামশা শুরু করেছেন। বিএনপি যখন নাকি একটা কর্মসূচি ঘোষণা করে তখন উনারা একটা অশান্তি মিছিল শুরু করে। আগে কিন্তু করে নাই। আমরা কিন্তু খুশি। একারণে খুশি যে, হ্যাঁ-এতদিন পর আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে পারছি এবং আওয়ামী লীগ সেটা প্রতিরোধ করার চেষ্টা করছে। আমি খুব আনন্দিত। কিন্তু তার আগ পর্যন্ত আওয়ামী লীগ আক্রমণ করেছে আমরা সেটা প্রতিহত করেছি। কিন্তু এখন আওয়ামী লীগ বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। সরকার বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে—এর থেকে গর্বের বিষয় আর কিছু হতে পারে না বিএনপির জন্যে। বিএনপির নেতাকর্মীরা আজকে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলেছে যে সরকারের কর্মকর্তা-কর্মচারী এমনকি আমাদের কাদের সাহেব পর্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।

আব্বাস বলেন, ৭ তারিখে রিজভীকে গ্রেফতার করে। তখন ৪৬০ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পার্টি অফিস থেকে। পার্টি অফিসে তাণ্ডব চালানো হয়েছে। কোনও কাগজপত্র রাখা হয় নাই অফিসে। সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলা হয়েছে এবং অনেক অত্যাচার তারা করেছে।

নিজের গ্রেফতারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের যখন গ্রেফতার করে প্রথমদিন আমাদের ফাঁসির সেলে রেখেছিল। মাটিতে শুতে দিয়েছিল। সমস্যা নাই আমার দেশের মাটিইতো। তবে সবাইকেই ওই মাটিতে শোয়াবো একদিন। সেটা জীবিত অবস্থাতেই। আমাদের যে অবস্থায় শুইয়েছিল সেভাবেই তাদের শোয়াব একদিন। এটা প্রতিশোধ না এটা হচ্ছে অনুভব।

আমাদের প্রতিটা কাজে আপনারা বাধা দেন অশান্তি সমাবেশ করেন, সেখানে আপনারা প্রলাপ বকেন,  কোনও অসুবিধা নাই। কিন্তু আমাদের সভা সমাবেশে যদি কখনও আঘাত করতে আসেন, মনে রাখবেন আমাদের নেতাকর্মীরা গ্রেফতার, খুন, গুমে ভয় পায় না। আপনাদের প্রতিহত করার মতো শক্তি এবং সামর্থ্য বিএনপি রাখে। যদি আঘাত করতে আসেন আমরা এটার ব্যবস্থা নিবো।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য (দফতরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারির সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়ালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাসাসের আহ্বায়ক হেলাল খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের